স্বাধীনতা দিবসে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, পুলিশের সাথে তীব্র সংঘর্ষ
আলবেনিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী তিরানায় হাজার হাজার মানুষের সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে আয়োজিত এই বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।


