জৈন্তাপুরে চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ভোট পড়েছে ৯৭.৩০ শতাংশ
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন-২০২৬-এ সাতটি চা-বাগানে বিকেল ৩টা পর্যন্ত ৯৭ দশমিক ৩০ শতাংশ ভোট পড়েছে। উপজেলার সাতটি চা-বাগানে মোট ১ হাজার ৮৫৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮০৬ জন।



