যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে এক ঝাঁক অজ্ঞাত ড্রোনের হানা!
যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে অবস্থিত মার্কিন বিমানবাহিনীর (ইউএসএএফ) গুরুত্বপূর্ণ ঘাঁটি ‘আরএএফ লেকেনহিথ’-এ এক ঝাঁক অজ্ঞাত ড্রোন হানা দেওয়ার ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুর দিকে ঘটা এই ঘটনার পর ড্রোনগুলোকে প্রতিহত করা হলেও সেগুলোর কোনো হদিস বা ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি।


