কর্মীদের ওপর হামলার প্রতিশোধে বাধা দিলে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে তিনি দল ছেড়ে দেবেন। ‘একটা মারলে দুইটা মারবো’ এমন কড়া বার্তা দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন।


