শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর নিহত, মহাসড়ক অবরোধ
চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় সাড়ে তিন ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।



