পাঁচবিবি সীমান্তের পুকুরে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী একটি পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।



