সরকারি ব্যয় মেটাতে অতিরিক্ত টাকা ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা
সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত অর্থ ছাপানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আর্জেন্টিনা। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের মূল ও প্রধান দায়িত্ব হিসেবে মুদ্রার মূল্যমান স্থিতিশীল রাখার বিষয়টি নির্ধারণ করে একটি বিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ।



