বিতর্কিত দুই সিদ্ধান্তের পরও আর্সেনাল-সিটি ম্যাচে রেফারি ব্রুকস
প্রিমিয়ার লিগে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়েছেন জন ব্রুকস। তবে রেফারি হিসেবে তাঁর নিয়োগ ঘিরে তৈরি হয়েছে বিতর্কের শঙ্কা। চলতি মৌসুমে দুটি আলোচিত রেফারিং ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।



