কালিয়াকৈরে স্বস্তি, ছুটির দিনেও অর্ধশতাধিক কারখানায় উৎপাদন অব্যাহত
গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির শঙ্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পোশাক কারখানার পরিবেশ। উৎপাদন ঘাটতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও কালিয়াকৈরের প্রায় অর্ধশতাধিক মিল-কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম।



