কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির শেষ চালান পৌঁছেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি উপজেলার পাকশীতে অবস্থিত প্রকল্প এলাকায় প্রবেশ করে।



