বিচ্ছেদের পরও চলছিল লড়াই, অবশেষে সমঝোতায় ব্র্যাড-জোলি
হলিউডের একসময়ের জনপ্রিয় তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ- সব মিলিয়ে দীর্ঘদিন আলোচনায় ছিলেন তাঁরা। তবে বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে চলছিল আইনি বিরোধ।



