যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ১৮ বছর বয়সী ব্রিটিশ ফুটবলার
ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ১৮ বছর বয়সী ব্রিটিশ তরুণ কৃশ মহাত্মা। কিন্তু সেই স্বপ্নের অপমৃত্যু ঘটল মিসিসিপিতে। সতীর্থদের সঙ্গে একটি টাকো রেস্তোরাঁর বাইরে অবস্থান করার সময় গুলিতে নিহত হয়েছেন তিনি।



