সউদীর দুই গুরুত্বপূর্ণ বন্দরে হামলার দাবি হুতিদের
সউদী আরবের জেদ্দা ও জিজান বন্দরে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনী। ইয়েমেনের হোদেইদা বন্দরে সউদী নেতৃত্বাধীন জোটের হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

