সৌদি আরবের বন্দর ও রাজধানী লক্ষ্য করে হুতিদের হামলা
সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সময়ে রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

