বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে ঢাল হবে চীন: ড. লিউ ইউইন
ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নীতিতে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে চীন।



