সউদীর তেল শোধনাগার ও রিয়াদের বাণিজ্যিক ভবনে হুথিদের হামলা, আহত ১১
সউদী আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরা এবং রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনজুড়ে সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
