মানিকগঞ্জে ৩ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
মানিকগঞ্জে আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬। এতে তানজানিয়া, ইরান, মিশরসহ বিভিন্ন দেশের বিশ্বখ্যাত ক্বারীরা অংশ নেবেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেল তিনটায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করেছে তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসা।



