ফটিকছড়িতে ১০ লাখ ১২ হাজার নতুন বই, পৌঁছেছে ৯৫ শতাংশ
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দিতে সরকারের উদ্যোগে এবার বড় ধরনের অগ্রগতি হয়েছে। বছরের শেষ দিকে বই পাওয়ার দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে স্কুল ও মাদ্রাসার জন্য বরাদ্দকৃত ১০ লাখ ১২ হাজার ৬০০টি নতুন বইয়ের প্রায় ৯৫ শতাংশ ইতোমধ্যে পৌঁছেছে।



