‘রামায়ণ’ সিনেমার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ হিন্দু সংগঠনের
বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটিতে মহাকাব্যের মূল কাহিনি ও চরিত্রের উপস্থাপনায় পরিবর্তন আনার অভিযোগ তুলে নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছে ভারতের হিন্দু সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতি।
