১ ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে আগামী ১ ডিসেম্বর থেকে বাংলাদেশের নতুন দুটি ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে। এসব কেন্দ্রের মাধ্যমে পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকরা বাংলাদেশি ভিসার জন্য আবেদন করতে পারবেন।



