পাকিস্তানের বিপক্ষে বল টেম্পারিংয়ে মিন্ট ব্যবহারের আলোচনা করেছিল অস্ট্রেলিয়া
২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার-কান্ড’ নিয়ে নতুন অভিযোগ উঠেছে। কেপটাউনের সেই ঘটনার মাত্র ছয় মাস পর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের আরেকটি পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে আলোচনা হয়েছিল বলে জানা গেছে।

