২য় দিন সকালেও দ. আফ্রিকার দাপট
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বড় লিডের পথে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ উইকেটে ২২৮ রান।

