গুলি–হুমকিতে অস্থির বলিউড: বেড়েই চলেছে আতঙ্ক, বন্ধের পথে শুটিং
সালমান খানকে ঘিরে নিরাপত্তা শঙ্কা, টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনা, সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি-বলিউডে একের পর এক এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে। তারকাদের নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া এই পরিস্থিতির প্রভাব এবার পড়ছে চলচ্চিত্রের শুটিংয়েও।


