ইতিহাস গড়তে চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি নভোচারী
চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে শেনঝৌ-২৪ মহাকাশযানে করে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী। এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন কোনো বিদেশি নভোচারী।



