রোহিঙ্গা গণহত্যার রায় মেনে নিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ, নিষেধাজ্ঞায় ৫ সেনা কর্মকর্তা
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বীকৃতি দিয়ে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে রায় অনুযায়ী আন্তর্জাতিক আইনের অধীনে নিজেদের দায়িত্ব পালনে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো।

