নিয়ামতপুরে কৃষকদের উদ্যোগে দেড় কিলোমিটার ড্রেন, রক্ষার চেষ্টা ২৫০ বিঘা জমির ধান
টানা তিন দিনের বৃষ্টিতে জমিতে জমেছে পানি। কোথাও পাকা আমন ধান পানিতে ডুবে আছে, কোথাও কাটা ধান পড়ে রয়েছে জমিতেই। এমন পরিস্থিতিতে ফসল রক্ষায় কোনো সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেরাই মাঠে নেমেছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার গাংগইল গ্রামের কৃষকরা।



