কর্মস্থলে যাওয়ার পর আর ফেরেননি চম্পা, ভোরে বাড়ির পাশে মিলল মরদেহ
মানিকগঞ্জের ঘিওরে কর্মস্থলে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি চম্পা বেগম (৪০) নামের এক পোশাকশ্রমিক। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছিলেন। পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে নিজ বাড়ির পাশে বাথরুমের কাছে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

