রাজশাহীতে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কর্মশালা শুরু
রাজশাহী মহানগরী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এ নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় দেশব্যাপী সুনাম রয়েছে। গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত রাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে রাজশাহীতে এসেছেন তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ।


