পুনর্মূল্যায়নে পাস না করলেও সম্পূরক পরীক্ষার সুযোগ, তবে মানতে হবে শর্ত
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও যারা এক বা দুই বিষয়ে ফেল করেছেন, তাদের সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তবে এ জন্য আগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
