ভারত সফরে ৫৬ জনের বহরে অ্যাথলেট ৩৬
‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিটে’ অংশ নিতে আজ ভারতে যাচ্ছে বাংলাদেশের ৫৬ সদস্যের দল। এর মধ্যে অ্যাথলেট ৩৬ জন। বাকি ২০ জন কোচ, কর্মকর্তা ও পর্যবেক্ষক। অর্থাৎ প্রতি দুইজন অ্যাথলেটের বিপরীতে সফরসঙ্গী একজনেরও বেশি!

