ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের ভাংচুরের পরদিন পুরো গির্জাই গুঁড়িয়ে দিল প্রশাসন
উড়িষ্যার কোরাপুট জেলার পেট্রাগুডা গ্রামে উগ্র জনতার হামলার ঠিক পরদিনই একটি গির্জা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) একদল লোক গির্জাটিতে হামলা চালিয়ে এর একাংশ ভেঙে ফেলার পরদিন, অর্থাৎ রোববার (২২ নভেম্বর) প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালায়।

