দশ মাসের আইনি লড়াই শেষে এএফকন শিরোপা ফিরে পেল সেনেগাল
দীর্ঘ দশ মাসের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের (এএফকন) শিরোপা সেনেগালকে ফিরিয়ে দিয়েছে ক্রীড়া সালিশি আদালত (সিএএস)। সুইজারল্যান্ডের লুসানে শুনানি শেষে মঙ্গলবার আদালত আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ডের আগের সিদ্ধান্ত বাতিল করে।


