ডিসেম্বরজুড়ে বড় পর্দায় হলিউড-বলিউডের একঝাঁক সিনেমা
বছরের শেষ মাস ডিসেম্বর সিনেমাপ্রেমীদের জন্য হতে যাচ্ছে বেশ আকর্ষণীয়। বলিউড ও হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সালমান খান।

