আশুলিয়া শিল্পাঞ্চলে ফিরছে স্বস্তি, তবে এখনো বন্ধ ও ছুটি ৩৭ কারখানা
টানা কয়েক সপ্তাহের শ্রমিক অসন্তোষের পর অবশেষে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শান্ত পরিবেশ ফিরতে শুরু করেছে। আজ (মঙ্গলবার) সকাল থেকেই অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।



