ফরিদপুরে সাউদার্ন হাসপাতালে নার্সদের অবহেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু
ফরিদপুরের সাউদার্ন জেনারেল হাসপাতালে নার্সদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ প্রসূতিকে ট্রলিতে করে অপারেশন থিয়েটারে নেওয়ার অনুরোধ জানালেও নার্সরা তা উপেক্ষা করে তাঁকে হেঁটে যেতে বাধ্য করেন বলে অভিযোগ স্বজনদের।


