নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত যৌথ সামরিক মহড়া পরিদর্শন করতে সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থেকে হেলিকপ্টারে করে তিনি স্বর্ণদ্বীপে পৌঁছান।

