বিষাক্ত বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনার, যুক্তরাষ্ট্রে পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউন শহরের কাছে ‘আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্ট’-এ মজুত থাকা প্রায় ৪ থেকে সাড়ে ৪ টন (প্রায় ৯ হাজার ৭০০ পাউন্ডের বেশি) অস্থিতিশীল ও ক্ষয়প্রাপ্ত ‘লেড অ্যাজাইড’ বিস্ফোরক ধ্বংস করার সেনাবাহিনীর পরিকল্পনা ঘিরে ব্যাপক পরিবেশগত এবং জনস্বাস্থ্যগত উদ্বেগ তৈরি হয়েছে।


