হিন্দু তীর্থযাত্রীদের রাস্তা বাড়াতে ৬৩৬ বছরের পুরনো মসজিদসহ ডজনেরও বেশি দরগাহ গুঁড়িয়ে দিল ভারত
২০২৮ সালের মহাকুম্ভ মেলার প্রস্তুতির নাম করে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৬৩৬ বছরের পুরনো একটি মসজিদ, ঐতিহাসিক শাহী মাজার এবং এক ডজনেরও বেশি দরগাহ ভোরবেলা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)।


