একনেকে অনুমোদনের পর ভেদরগঞ্জের কীর্তিনাশায় সেতুর স্থান পরিদর্শন
একটি সেতুর অভাবে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অন্তত ১০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। কীর্তিনাশা নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা ছোট একটি ডিঙি নৌকা।


