‘বল টেম্পারিং শুরু হয়েছিল ডারবানেই’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের বল টেম্পারিং বিতর্কে নতুন দাবি তুলেছেন এবি ডি ভিলিয়ার্স। তাঁর অভিযোগ, কেপটাউনে স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা প্রকাশ্যে আসার আগেই সিরিজের প্রথম টেস্টে ডারবানেও বল নিয়ে কারসাজি করেছিল অস্ট্রেলিয়া।


