ফিলিস্তিনি ঐতিহ্য চুরি করে বিশ্ব মঞ্চে কথিত ‘শান্তির’ পোশাকে মিস ইসরায়েল
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় নিজের জাতীয় পোশাক (ন্যাশনাল কস্টিউম) নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মিস ইসরায়েল ড্যানিয়েল ইয়াব্লঙ্কা। জেরুজালেমের আদলে তৈরি এই পোশাকে জলপাই গাছ, জাফা কমলা এবং তিনটি ভাষায় ‘শান্তি’ শব্দটি লেখা ছিল।



