শেরপুরে কিছু পণ্যের দাম কমলেও বাড়ছে অন্যগুলোর, কাটছাঁট করেই চলছে সংসারের বাজার
শীতের মৌসুমি সবজির সরবরাহ বাড়তে শুরু করায় শেরপুরের বিভিন্ন হাটবাজারে কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। তবে এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরছে না। কারণ, কাঁচামরিচ, নতুন আলু, ডিম, মাছ ও মাংসের দাম এখনও চড়া।


