১৪৫ কোটি টাকার হীরার হার, পাহারায় ৪জন- কী আছে লোপেজের গয়নায়?
১৮৬ ক্যারেটের হীরার হার, যার দাম প্রায় ১৪৫ কোটি টাকা। এমন দুর্লভ গয়না গলায় নিয়ে অনুষ্ঠানে হাজির হলে বাড়তি নিরাপত্তার প্রয়োজন পড়বেই। তাই মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের এই গয়না পাহারায় নিয়োজিত ছিলেন চার নিরাপত্তাকর্মী।


