যুক্তরাষ্ট্রে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত, ভোগান্তিতে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতে ফের বড় ধরনের কারিগরি বিভ্রাটের ঘটনা ঘটেছে। একটি বড় মার্কিন এয়ারলাইনসের কারিগরি ত্রুটির কারণে প্রায় ৬ হাজার ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে, যা দেশটির আকাশপথে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।

