চুক্তি ছাড়াই শেষ জাতিসংঘের দীর্ঘতম জলবায়ু সম্মেলন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় ধরনের নতুন কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ৩১। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে অর্থায়নের প্রশ্নে গভীর মতবিরোধের কারণে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো।

