ট্রাম্প-শি-পুতিন শীর্ষ সম্মেলনের মধ্যেও রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে ইরান
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের নজিরবিহীন ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আগে ও পরে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

