গাজার ৯৯ শতাংশ এলাকায় দূষণ, বিপন্ন জনজীবন: অক্সফাম
ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক অভিযানে গাজা এখন কার্যত ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে। পানি, মাটি, বাতাস ও খাদ্যে ছড়িয়ে পড়েছে ক্ষতিকর দূষণ, যা উপত্যকাটির ২৩ লাখ মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।



