তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তন, ২২ ঘণ্টায় মিলিয়ন ভিউ
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গুরুতর অসুস্থতার কারণে বেশ কিছুদিন ক্যামেরার বাইরে থাকতে হয়েছিল তাঁকে। তবে পর্দায় প্রত্যাবর্তনের পরপরই দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই অভিনেত্রী।


