মায়ের হত্যা মামলার সাক্ষী কিশোরীর মৃত্যু, বাবার বিরুদ্ধে স্বজনদের অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গের সোনারপুরে মায়ের হত্যা মামলার অন্যতম সাক্ষী নবম শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মাতামহের বাড়ি থেকে সায়নী শিকারি নামের ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।



