রূপপুর থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ
দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ।



